প্রশাসনের অনুমতি ছাড়াই কৃষিজমিতে পুকুর খনন করার অপরাধে নুরুল আলম আকন্দ নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উম্মে হাফসা নাদিয়া। অর্থাদণ্ডাদেশ প্রাপ্ত নুরুল আলম আকন্দ উপজেলার পৌরসভার দুর্বাটি গ্রামের মৃত মমিন উদ্দিনের ছেলে।
স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার পৌরসভার দুর্বাটি গ্রামে ফসলি জমিতে ভেকু দিয়ে গভীর করে পুকুর খননের অপরাধে এ দণ্ডাদেশ দেয়া হয়। সংশ্লিষ্ট সূত্র আরো জানায়, স্থানীয়দের দেয়া তথ্য অনুযায়ী জানতে পারে উপজেলার দুর্বাটি গ্রামে অবৈধভাবে কৃষিজমিতে পুকুর খননের কাজ চলছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কৃষিজমিতে পুকুর খননের অপরাধে নুরুল আলম আকন্দকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর (১৫)১-এর ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, আনসার সদস্য ও কালীগঞ্জ থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।
কালীগঞ্জে কৃষি জমিতে পুকুর খনন : জরিমানা
প্রশাসনের অনুমতি ছাড়াই কৃষিজমিতে পুকুর খনন করার অপরাধে নুরুল আলম আকন্দ নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালত...



