রংপুরের পীরগাছা উপজেলায় গত কয়েকদিন ধরে শৈত্য প্রবাহ বিরাজ করছে। সেইসাথে যুক্ত হয়েছে হিমেল হাওয়া এবং ঘন কুয়াশা। এর ফলে যেসব মানুষ জীবিকার প্রয়োজনে বাহিরে বের হতে হয় তারা সবচাইতে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে।
মঙ্গলবার সকাল ১১টা ০৭ মিনিটে মোবাইলের অ্যাপসের মাধ্যমে জানা গেছে, পীরগাছায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এছাড়া আজ সরেজমিনে দেখা গেছে, পীরগাছা থেকে ঢাকাগামী বাসগুলো দিনের বেলায় হেড লাইন জ্বালিয়ে চলাচল করছে।
এ দিকে, পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হক সুমন গভীর রাতে পীরগাছা রেলস্টেশনসহ আশপাশের হাট বাজারে কম্বল বিতরণ করেছেন।
তিনি জানান, প্রথম পর্যায়ে তিনি ৩৪০০ কম্বল বিতরণ করবেন।
প্রয়োজন হলে আরোও বেশি কম্বল বিতরণ করা হবে বলেও জানান তিনি।



