পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগরের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের এক জরুরি সিদ্ধান্তে গত মঙ্গলবার তার (সাগর) বহিষ্কারাদেশ শর্তসাপেক্ষে প্রত্যাহার করে নেন। বাংলাদেশ ছাত্রলীগের দফতর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক প্রেসনোটে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ২৩ সেপ্টেম্বর পবিপ্রবি’তে সাগর অনুসারী কর্মী-সমর্থকের হাতে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার লাঞ্ছিতের ঘটনাসহ বেশ কয়েকটি নেতিবাচক কর্মকাণ্ডে ছাত্রলীগের সুনাম ক্ষুণ্নের অভিযোগে ২৯ সেপ্টেম্বর পবিপ্রবি ছাত্রলীগের সভাপতির পদ থেকে আরাফাত ইসলাম সাগরকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়।
পবিপ্রবি ছাত্রলীগ সভাপতি সাগরের বহিষ্কারাদেশ প্রত্যাহার
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগরের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের এক জরুরি সিদ্ধান্তে গত মঙ্গলবার...



