চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে চারটি বসতবাড়ি পুড়ে গেছে। গত মঙ্গলবার দিনগত রাত দেড়টায় রাঙ্গুনিয়া পৌরসভার দক্ষিণ নোয়াগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। এতে নগদ টাকা ও মূল্যবান মালামালসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা যায়, উপজেলা পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের দক্ষিণ নোয়াগাঁও এলাকায় বাচা মৌলভীর বাড়ির একটি বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এ সময় খুরশিদা বেগম, আলকুমা বেগম, লালু মিয়া ও ওসমান গণির মালিকানাধীন চারটি বসতবাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর আগেই বাড়ি চারটি সম্পূর্ণ পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন তারা। কাউন্সিলর নুরুল আবছার জসিম বলেন, ক্ষতিগ্রস্তরা খুবই গরিব ও অসহায়। সরকারিভাবে তাদের সহযোগিতা করা হবে।
রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ৪ বসতবাড়ি পুড়ে ছাই
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে চারটি বসতবাড়ি পুড়ে গেছে। গত মঙ্গলবার দিনগত রাত দেড়টায় রাঙ্গুনিয়া পৌরসভার দক্ষিণ নোয়াগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। এতে নগদ টাকা ও মূল্যবান...



