খুলনার পাইকগাছায় একটি নির্মাণাধীন পিচের রাস্তায় নিম্নমানের ইট, খোয়া ও বালু ব্যবহার করায় উপজেলা নির্বাহী অফিসার দফতরে গণস্বাক্ষরিত অভিযোগ দেয়া হয়েছে।
অভিযোগে প্রকাশ, উপজেলার ঘোষাল-মটবাটী গ্রামের ভেতরে এক কিলোমিটার পিচের রাস্তায় প্রাথমিক কাজ শুরু হয়। এক বছরের বেশি সময় চলে গেলেও কাজ শেষ হয়নি। রাস্তা খুঁড়ে রাখার আট মাস পরে তাতে কাদা মিশ্রিত বালু ব্যবহার করা হয়েছে। সম্প্রতি রাস্তায় ব্যবহার করা হচ্ছে খুবই নিম্নমানের ইটের খোয়া। অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এ রাস্তায় শিডিউল অনুযায়ী কাজ করতে বলায় দায়িত্বরতরা কোনো গুরুত্ব না দিয়ে ইচ্ছেমতো কাজ করছেন। এ কারণে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে উপজেলা নির্বাহী অফিসারের দফতরে বুধবার সকালে গণস্বাক্ষরিত লিখিত অভিযোগ করেছেন। এলাকাবাসীর দাবি, নিম্নমানের ইট সামগ্রীর পরিবর্তে শিডিউল মোতাবেক মালামাল ব্যবহার করা হোক। এ ব্যাপারে ঠিকাদার আছমত আলীর সাথে মোবাইল ফোনে বার বার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করে পরে তা বন্ধ করে রাখায় তার মতামত নেয়া সম্ভব হয়নি।
উপজেলা এলজিইডি প্রকৌশলীর অফিসে যোগাযোগ করা হলে সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, কাজটা সাবলিজে অন্য কেউ করছেন। উপজেলা নির্বাহী অফিসার অভিযোগ পেয়েছেন। তবে তিনি বলেন যিনিই কাজ করেন না কেনো তা সঠিকভাবে করতে হবে। নয়-ছয় করে কোনো কাজ করা যাবে না।
পাইকগাছায় নির্মাণাধীন রাস্তায় নিম্নমানের খোয়া
ইউএনও দফতরে অভিযোগ
খুলনার পাইকগাছায় একটি নির্মাণাধীন পিচের রাস্তায় নিম্নমানের ইট, খোয়া ও বালু ব্যবহার করায় উপজেলা নির্বাহী অফিসার দফতরে গণস্বাক্ষরিত অভিযোগ দেয়া হয়েছে।অভিযোগে প্রকাশ, উপজেলার ঘোষাল-মটবাটী গ্রামের...



