জামালপুরের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মিজানুর রহমান ও সহকারী শিক্ষা অফিসার হারুন উর রশীদ মঙ্গলবার পৌর এলাকার কিংজাল্লা ও নটারর কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরির্দশন করেন। বেলা আড়াইটার দিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মিজানুর রহমান ও সহকারী শিক্ষা অফিসার হারুন উর রশীদ স্কুল পরির্দশনে গেলে স্কুল দুটি তালাবদ্ধ পান। এ সময় উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফেরদৌস তাদের সাথে ছিলেন।
এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এ দিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এস এম শাহীনুজ্জামানের অভিযোগ, কিছু কিছু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সরকারি দায়িত্ব পালন না করে নির্বাচন কমিশনের আচরণবিধি না মেনে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের (নৌকা) পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছেন।