চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মায়ের মৃত্যুর খবর শুনে হার্ট অ্যাটাকে ছেলের মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে মরিয়ম নগর পূর্ব সৈয়দবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, প্রবাসী রেজাউল করিম (৪৫) তিন মাস আগে আবুধাবি থেকে দেশে ফিরে আসার কয়েক দিন পর মারা যান তার বাবা আবুল হাশেম। তার মা লায়লা বেগমকে (৭০) কয়েক দিন আগে হাসপাতালে ভর্তি করা হলে তিনিও মারা যান। মায়ের মৃত্যুর খবর শুনে হার্ট অ্যাটাক করে মারা যান ছেলে রেজাউল।