লালমনিরহাট-১ (পাটগ্রাম ও হাতীবান্ধা) আসনে ভোটের সব হিসাব-নিকাশ পাল্টে দিতে পারে স্বতন্ত্র প্রার্থী সোনালী ব্যাংকের সাবেক এমডি আতাউর রহমান প্রধান। মাঠে-ময়দানে তিনি যেভাবে চষে বেড়াচ্ছেন, তাতে ভোটারদের মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া পড়ে গেছে। এ আসনে প্রার্থী হয়েছেন মোট পাঁচজন। তারা হলেন- নৌকা প্রতীক নিয়ে বর্তমান সংসদ সদস্য মোতাহার হোসেন, ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সোনালী ব্যাংকের সাবেক এমডি আতাউর রহমান প্রধান, ট্রাক প্রতীক নিয়ে হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি স্বতন্ত্র প্রার্থী আমজাদ হোসেন তাজ, মোমবাতি প্রতীক নিয়ে ইসলামী ফ্রন্টের আ জ ম আজাহার হোসেন এবং মশাল প্রতীক নিয়ে জাসদের হাবীব মো: ফারুক।
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোতাহার হোসেন এ আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। এবারে তিনি পঞ্চমবারের জন্য ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন। তবে এ ক্ষেত্রে তার প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছেন আতাউর রহমান প্রধান। মূলত হেভিওয়েট এ দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করছেন অনেকেই। এর কারণ, আওয়ামী লীগের একটি অংশ প্রকাশ্যে আতাউর রহমানের পক্ষে কাজ করছে। ফলে এ দুই প্রার্থীর মধ্যে লড়াই হতে পারে সমানে সমান।
লালমনিরহাট-১ আসনে নৌকার সাথে লড়াই হবে স্বতন্ত্র প্রার্থী ঈগলের
লালমনিরহাট-১ (পাটগ্রাম ও হাতীবান্ধা) আসনে ভোটের সব হিসাব-নিকাশ পাল্টে দিতে পারে স্বতন্ত্র প্রার্থী সোনালী ব্যাংকের সাবেক এমডি আতাউর রহমান প্রধান। মাঠে-ময়দানে তিনি যেভাবে চষে বেড়াচ্ছেন,...



