খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালনে যাওয়ার পথে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মো: জোনায়েদ কবির সোহাগের গাড়িতে হামলা করেছে দুষ্কৃতকারীরা।
শনিবার (৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, খাগড়াছড়ি জেলা সদর থেকে দীঘিনালা উপজেলায় যাওয়ার পথে দীঘিনালার জামতলী বাঙালি পাড়া নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় এডিসি মো: জোনায়েদ কবির সোহাগের গাড়ির পেছনের কাঁচ ভাঙলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা মো: মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা দিয়ে উপজেলায় নিয়ে এসেছে। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ভাল রয়েছে।



