নওগাঁর রাণীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রঞ্জু সরদার (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার গোনা মধ্যপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত যুবক রঞ্জু সরদার উপজেলার গোনা মধ্যপাড়া গ্রামের মরহুম মনির উদ্দীন সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুকুর থেকে পানি সেচের জন্য শনিবার দুপুরে ১২টার দিকে বাড়ির পাছে পুকুর পাড়ে মোটর সেট করে বিদ্যুৎ সংযোগ দিলেও মোটরে পানি উঠছিল না। এ মতাবস্থায় মোটরের বিদ্যুতের তার চেক করতে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
পরিবারের লোকজন পুকুর পাড়ে গিয়ে তাকে মাটিতে পড়ে থাকতে দেখেন। এ সময় তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক যুবক রঞ্জুকে মৃত ঘোষণা করেন।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ বলেন, বিদ্যুৎস্পৃষ্টে যুবক রঞ্জুর মৃত্যুর খবর শুনেছি। তবে এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি।



