দিনাজপুরের চিরিরবন্দরে বাড়ির পার্শ¦বর্তী পুকুর পাড় থেকে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল ৬ জানুয়ারি শনিবার সকাল আনুমানিক সাড়ে ৮টায় পুলিশ লাশটি উদ্ধার করে।
চিরিরবন্দর থানা পুলিশ জানায়, স্থানীয়রা জানানোর পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহালপূর্বক লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
স্থানীয়রা জানান, সকালে মসজিদে যাওয়ার সময় মুসল্লীরা উত্তর তেঁতুলিয়ার শাহ পাড়ার ভ্যানচালক বাবলু হোসেনের ছেলে রাজমিস্ত্রী খাইরুল ইসলামের (২৬) লাশ পুকুর পাড়ে পড়ে থাকতে দেখে পুলিশকে জানায়।
চিরিরবন্দর থানার এস আই জাহাঙ্গীর বাদশা রনী জানান, লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। শুক্রবার রাতের কোনো একসময় লাশটি ঘটনাস্থলে ফেলে দেয়া হতে পারে।
থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ড হতে পারে। ময়নাতদন্ত রিপোর্ট ও তদন্ত করে প্রকৃত রহস্য উদঘাটন করা এবং দোষীকে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
চিরিরবন্দরে যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার
দিনাজপুরের চিরিরবন্দরে বাড়ির পার্শ¦বর্তী পুকুর পাড় থেকে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল ৬ জানুয়ারি শনিবার সকাল আনুমানিক সাড়ে ৮টায় পুলিশ লাশটি উদ্ধার...



