ঠাকুরগাঁও শহরের ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম। সকাল সোয়া আটটায় ১ নম্বর ওয়ার্ডের সালন্দর কামিল মাদরাসা কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেবল কয়েকজন নিরাপত্তা কর্মী কেন্দ্রের সামনে দাঁড়ানো, নেই কোনো ভোটার। সকাল সাড়ে ৮টায় একই দৃশ্য দেখা গেছে ৪ নম্বর ওয়ার্ডের ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। গোটা কেন্দ্রেই ফাঁকা। পুলিশ আর আনসার সদস্য ছাড়া বাইরে নেই কোনো ভোটার ভোটার নেই। তবে কর্মরত এক পুলিশ সদস্য জানান, কয়েকজন ভোটার এসে ভোট দিয়ে গেছেন।

এমন অবস্থা চোখে পড়েছে শহরের অন্যান্য কেন্দ্রও।

তবে জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন জানান, ভোর থেকেই ঠাকুরগাঁওয়ে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকায় ভোটাররা কেন্দ্রে আসতে দেরি করছেন। বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিত বাড়বে।