চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া আংশিক) আসনের সাতকানিয়ায় একটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটেছে। আজ সকাল ৯টার দিকে সাতকানিয়া পৌরসভার মডেল হাইস্কুল ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ সময় ভোট কেন্দ্রের আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভোট কেন্দ্রের দায়িত্বরত পুলিশ সদস্য লোকমান হাকিম জানান, সকাল সাড়ে ৯টার দিকে ভোট কেন্দ্রে সড়কের উপর থেকে কে বা কারা পরপর ৫টি ককটেল নিক্ষেপ করে। এ সময় দুটি ককটেল বিস্ফোরিত হলেও তিনটি অবিস্ফোরিত থেকে যায়। পরে অবিস্ফোরিত ককটেলগুলো উদ্ধার করে নিস্ক্রিয় করা হয়।

সাতকানিয়া মডেল হাইস্কুল কেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তা রনি দাশ জানান, ককটেল বিস্ফোরণের সময় কেন্দ্রে তেমন ভোটার উপস্থিতি ছিল না। তবুও কেন্দ্রের আশপাশের এলাকায় কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। ককটেল বিস্ফোরণের পরপর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে অবিস্ফোরিত ককটেলগুলো নিস্ক্রিয় করেন।