দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৭ ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দীন) আসনের ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি মেজর অব: জসীম উদ্দীন বিভিন্ন অভিযোগ এনে নির্বাচন থেকে সরে এসেছেন।

রোববার দুপুরে নিজ বাসভবনে এক ভিডিও বার্তায় স্বতন্ত্র প্রার্থী মেজর অব: জসীম বলেন, নির্বাচন কমিশনার অবাদ ও সুষ্ঠু ভোটের আশ্বাস দিলে ও ভোট সুষ্ঠু হয়নি।

তিনি বলেন, সকাল সাড়ে ৯টায় কেন্দ্রে গিয়ে ভোটার উপস্থিতি চোখে পড়েনি এবং বিভিন্ন কেন্দ্র থেকে মোবাইলের মাধ্যমে জাল ভোটের খবর পেয়ে কর্তৃপক্ষকে জানিয়েও কোনো প্রতিকার পাইনি। তিনি বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনারকে পুনরায় সুষ্ঠু ভোটের আয়োজন করার আহ্বান জানান।