খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের বড় পানছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ছদ্মবেশে জাল ভোট দেয়ার অভিযোগে চারজনকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৭ জানুয়ারি) পানছড়ির সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিট্রেট আহমেদ হাছানের ভ্রাম্যমাণ আদালতে এ সাজা দেয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন জাহিদ হাসান (১৯), শওকত মিয়া (২১), হালিম (২১) ও ফুল মিয়া (২১)। তাদের সবার বাড়ি পানছড়ির ফাতেমানগর।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ হাছান বলেন, ‘অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ডবিধি ১৮৬০ এর ১৭১ (চ) ধারা অনুযায়ী তাদেরকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।’

এ সময় কেন্দ্রেটির প্রিজাইডিং কর্মকর্তা জাফর উল্লাহসহ পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।