বাগেরহাটের মোরেলগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জালভোট দেয়ার অপরাধে দুই রছরের কারাদণ্ড দেয়া হয়েছে এক আওয়ামী লীগ নেতাকে।

রোববার দুপুর ২টার দিকে মোরেলগঞ্জ পৌরসভার এসিলাহা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জালভোট দেয়ার সময় তিনি হাতেনাতে ধরা পড়েন।

দণ্ডপ্রাপ্ত নেতা হচ্ছেন- শহিদুজ্জামান সাবু (৫৮)। তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক।

এ বিষয়ে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার গৌতম কুমার বিশ্বাস বলেন, জালভোট দেয়ার সময় হাতেনাতে ধরা পড়ায় শহিদুজ্জামান সাবুকে কর্তব্যরত জুডিয়াল ম্যাজিস্ট্রেট মো: আসাদুল ইসলাম দুই বছরের কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৭ দিনের কারাদণ্ডাদেশ দিয়ে পুলিশে সোপর্দ করেন।