দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন।

রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যায় এ ফল ঘোষণা করা হয়।

বালিয়াডাঙ্গী, হরিপুর ও রাণীসংকেল উপজেলার ধর্মগড় ও কাশিপুর ইউনিয়নের ১১৪ কেন্দ্রের বেসরকারিভাবে ফলাফল অনুযায়ী মাজহারুল ইসলাম সুজন পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলী আসলাম জুয়েল ভোট পেয়েছেন ৫৫ হাজার ২৩৪ ভোট। ফলে সুজন ৫৯ হাজার ৮২৭ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

আসলাম জুয়েল উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও পদত্যাগ করা উপজেলা চেয়ারম্যান।

ঠাকুরগাঁও-২ আসনে মোট ভোটার ৩ লাখ ১৮ হাজার ৬২০। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৫৪ হাজার ৪৩৭ ও পুরুষ ভোটার ১ লাখ ৬৪ হাজার ১৮৩।