রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে নৌকার মাঝি আব্দুল ওয়াদুদ দারা ৮৬,৯১৩ ভোট পেয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান পেয়েছেন ৮৩,৮৬২ ভোট।

আব্দুল ওয়াদুদ দারার পিএস বদিউজ্জামান বদি জানান, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৩,০৫১ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে এমপি নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ মনোনীত দলীয় প্রার্থী।

পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র রবিউল ইসলাম রবি বলেন, এর আগেও এই এলাকা থেকে দুবার এমপি নির্বাচিত হয়েছিলেন আব্দুল ওয়াদুদ দারা। এবারের নির্বাচনেও তার উপর আস্থা রেখেছে এলাকার মানুষ।

সদ্য নির্বাচিত এমপি আব্দুল ওয়াদুদ দারা জানান, এলাকার লোকজন অক্লান্ত পরিশ্রম করে তাকে এমপি নির্বাচিত করেছে। এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।