ময়মনসিংহের হালুয়াঘাটে ভারতীয় বুনো হাতির পায়ে পিষ্ট হয়ে কামরুল হোসেন (৩৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। কামরুল উপজেলার পূর্ব গোবরাকুড়া গ্রামের আলী আকবরের ছেলে।
হালুয়াঘাট সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইকরামুল হাসান খসরু বলেন, শুক্রবার রাত ১০টায় একদল ভারতীয় বুনো হাতি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে ফসলি জমির ক্ষতি করছিল। এ সময় হাতিগুলোকে তাড়িয়ে দেয়ার উদ্দেশ্যে সেখানে গেলে হাতি তার দিকে তেড়ে আসে। এক পর্যায়ে ওই হাতির পায়ে পিষ্ট হয়ে মারাত্মক আহত হন তিনি।
গুরুতর অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে গোপালপুর ভিট অফিসার ওয়ালিদ বিন মতিন জানান, বন আইন অনুযায়ী নিহতের পরিবার সর্বোচ্চ তিন লাখ টাকা ক্ষতিপূরণ পাবে। আমরা চেষ্টা করব দ্রুত ওই পরিবারকে এই ক্ষতিপূরণ দেয়ার ব্যবস্থা করতে।
হালুয়াঘাট থানার ওসি মোহাম্মদ মাহবুবুল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
হালুয়াঘাটে হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু
ময়মনসিংহের হালুয়াঘাটে ভারতীয় বুনো হাতির পায়ে পিষ্ট হয়ে কামরুল হোসেন (৩৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। কামরুল উপজেলার পূর্ব গোবরাকুড়া গ্রামের আলী আকবরের ছেলে।হালুয়াঘাট সদর...



