নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট ওমর ফারুক সুমন জয়ী হয়েছেন। বেসরকারি ফলাফলে নৌকার প্রার্থী আনোয়ার হোসেন হেলালকে ছয় হাজার ৭৪৬ ভোটে হারিয়ে জয়ী হন তিনি। এই আসনে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।
রোববার দ্বাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট ওমর ফারুক সুমন ট্রাক প্রতিকে মোট ৭৬ হাজার ৭১৭ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনোয়ার হোসেন হেলাল এমপি নৌকা প্রতিকে ৬৯ হাজার ৯৭১ ভোট পেয়েছেন। এতে ছয় হাজার ৭৪৬ ভোটের ব্যবধানে জয়লাভ করেন সুমন।
এর মধ্যে আত্রাই উপজেলায় ট্রাক প্রতিকে ভোট পেয়েছেন ৫৩হাজার ৫৯৭ এবং রাণীনগরে পেয়েছেন ২৩ হাজার ১২০ ভোট,নৌকা প্রতিকে আত্রাই পেয়েছেন ২৫হাজার ৬৬১ ভোট এবং রাণীনগর উপজেলায় পেয়েছেন ৪৪হাজার ৩১০ ভোট।
রাণীনগর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম এবং আত্রাই উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন।



