কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বিজয়ী হয়েছেন বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের মেয়ে ও বর্তমান সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি (নৌকা)।
তিনি পেয়েছেন ৪০ হাজার ২০৫ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বড়ভাই মেজর জেনারেল অব. সৈয়দ সাফায়েতুল ইসলাম (ঈগল) পেয়েছেন ৩৬ হাজার ৭৬৮ ভোট।
এ আসনে মোট ভোটার ছিলেন পাঁচ লাখ ১৩ হাজার ৯৭৮ জন। মোট ভোটকেন্দ্র ১৭৪ ও ভোট কক্ষ ছিল ১ হাজার ৭৩টি।



