দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ- তাড়াশ) আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন ঢাকা শিশু হাসপাতালের সাবেক পরিচালক বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী অধ্যাপক ডা মো: আব্দুল আজিজ।

সিরাজগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র এসব তথ্য জানিয়েছে।

অধ্যাপক ডা. মো: আব্দুল আজিজ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের সাকোয়াত হোসেন সুইটকে তিনি ৭২ হাজার ৯৩৮ ভোটে হারিয়েছেন।

এই আসনে মোট ১৫৩টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী আব্দুল আজিজ নৌকা প্রতীকে ভোট ১ লাখ ১৭ হাজার ৬৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্দ্বী কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলোচিত স্বতন্ত্র ঈগল প্রতীকের সাকোয়াত হোসেন সুইট পেয়েছেন ৪৪ হাজার ৭০৪ ভোট।

আজ সকাল ৮টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে।