দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাটের ২টি আসনে আওয়ামী লীগের প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
রোববার সকাল ০৮ টা থেকে বিরতিহীনভাবে ভোট বিকেল ৪টা পর্যন্ত চলে।
জয়পুরহাট-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট সামছুল আলম দুদু ৯৬ হাজার ১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল আজিজ মোল্লা ভোট পেয়েছেন ৪৭ হাজার ৭৭৬ ভোট।
জয়পুরহাট-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী আবু সাঈদ আল মাহমুদ স্বপন ১ লাখ ৫১ হাজার ১২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী পেয়েছেন ৩২ হাজার ৫৪১ ভোট।
জয়পুরহাটের ২টি আসনে মোট ২৫৪টি কেন্দ্র রয়েছে। দুই আসনে মোট ভোটার সংখ্যা ৭ লাখ ৭৮ লাখ ৮৭০ জন।



