দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে বেসরকারিভাবে জয়ী হয়েছেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন।
দুই উপজেলায় তিনি ১ লাখ ৭২ হাজার ৯১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এর মধ্যে লালমোহন উপজেলার ৮৩টি কেন্দ্রে ১ লাখ ১৯ হাজার ১০৪ ভোট এবং তজুমদ্দিন উপজেলার ৩৬টি কেন্দ্রে ৫২ হাজার ৯৮৭ ভোট পান নূরুন্নবী চৌধুরী শাওন। এ জয়ের মাধ্যমে তিনি টানা চার বারের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে ১৭ হাজার ৮১৫ ভোট পেয়ে এই আসনে দ্বিতীয় অবস্থানে আছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) জসিম উদ্দিন আহমেদ। তিনি লালমোহন উপজেলায় ১৩ হাজার ২৯৯ ভোট এবং তজুমদ্দিন উপজেলায় ৪ হাজার ৫১৬ ভোট পান।



