গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) আখতারউজ্জামান ৮২ হাজার ৭২০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক মেহের আফরোজ চুমকি পেয়েছে ৬৭ হাজার ৭ শত ৮৩ ভোট। ভোট প্রদানের শতকরা হার ৪৭.৬৮ শতাংশ।
কালীগঞ্জ উপজেলা, গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইল ইউনিয়নের ৪০, ৪১, ৪২ নম্বর ওয়ার্ড এবং গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন নিয়ে এ আসন গঠিত।



