পিরোজপুর-১ আসনে নৌকা প্রতীকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো এ আসনে জয়ী হলেন তিনি।
রোববার (৭ জানুয়ারি) জেলা রিটার্নিং অফিসারের তথ্য অনুযায়ী, রেজাউল পেয়েছেন ৮৫ হাজার ৪১০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ কে এম এ আউয়াল ঈগল প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৪৮৭ ভোট।



