দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলার চারটি আসনেই নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী।

রোববার (৭ জানুয়ারি) রাতে ভোলা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আরিফুজ্জামান তার সভা কক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

ভোলা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে তোফায়েল আহমেদ ১ লাখ ৮৬ হাজার ৭৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীক নিয়ে মো: শাহজাহান মিয়া পেয়েছেন ৫ হাজার ৯৮০ এবং জাসদ মনোনীত মশাল প্রতীক নিয়ে মো: ছিদ্দিকুর রহমান ৩ হাজার ৮২১ ভোট পেয়েছেন।

ভোলা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের নিয়ে আলী আজম মুকুল ১ লাখ ৫৯ হাজার ৩২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি (জেপি) বাইসাইকেল প্রতীক নিয়ে মো: গজনবী ৩ হাজার ১৯১ ভোট পেয়েছেন। ডাব প্রতীক নিয়ে মো: আসাদুজ্জামান পেয়েছেন ২ হাজার ১ ভোট, ফুলের মালা প্রতীক নিয়ে শাহেনশাহ মো: শামসুদ্দিন মিয়া পেয়েছেন ১ হাজার ৩১৯ ভোট।

ভোলা-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে নুরনবী চৌধুরী শাওন পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৯২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীক নিয়ে মেজর (অব.) জসিম উদ্দিন পেয়েছেন ১৭ হাজার ৮৮৬ ভোট। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে মো: কামাল উদ্দিন পেয়েছেন ১ হাজার ৬৫৩ ভোট। ডাব প্রতীক নিয়ে মো: আলমগীর ১ হাজার ৫১১ ভোট পেয়েছেন।

ভোলা-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব পেয়েছেন ২ লাখ ৪৬ হাজার ৪৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীক নিয়ে মো: মিজানুর রহমান পেয়েছেন ৬ হাজার ৪৩ ভোট। মাথাল প্রতীক নিয়ে আবুল ফয়েজ ৪ হাজার ৮২৮, আম প্রতীক নিয়ে মো: আলাউদ্দিন ২ হাজার ৩৮৫, সোনালী আঁশ প্রতীক নিয়ে মো: হানিফ ৩ হাজার ২৭৮ ভোট পেয়েছেন।

ভোলা-১ আসন থেকে নবমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন তোফায়েল আহমেদ। ভোলা-২ আসন থেকে তৃতীয়বারের মতো আলী আজম মুকুল, ভোলা-৩ আসন থেকে চতুর্থবারের মতো নুরনবী চৌধুরী শাওন এবং ভোলা-৪ আসন থেকে চতুর্থবারের মতো আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব সংসদ সদস্য নির্বাচিত হলেন।