ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন কলার ছড়ি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো: মঈন উদ্দিন।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
সহকারী রিটার্নিং অফিসার স্বাক্ষরিত নির্বাচনের ফলাফল বিশ্লেষনে জানা যায়, ৮৪ হাজার ৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন কলার ছড়ি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো: মঈন উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দী ঈগল প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা পেয়েছেন ৫৫ হাজার ৪৩১ ভোট। এছাড়া তৃণমূল বিএনপির প্রার্থী মাইনুল হাসান সোনালী আঁশ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৩১৮ ভোট। জাতীয় পার্টির প্রার্থী অ্যাডডভোকেট মো: রেজাউল ইসলাম ভূঁইয়া লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৪০৮ ভোট। ইসলামী ঐক্যজোটের প্রার্থী মো: আবুল হাসনাত আমিনী মিনার প্রতীকে পেয়েছেন ৯৯৪ ভোট। বাংলাদেশ তরিকত ফেডারেশনের প্রার্থী সৈয়দ জাফরুল কুদ্দুছ ফুলের মালা প্রতীকে পেয়েছেন ৫২২ ভোট এবং ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী মো: রাজ্জাক হোসেন আম প্রতীকে পেয়েছেন ৩৭৯ ভোট।



