নরসিংদীর ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের শিবপুরে রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক (৪০) বছর।

সোমবার ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের শিবপুর উপজেলার কুমরাদী বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, কুমরাদী এলাকা থেকে ফোনে সড়কের পাশে লাশ পড়ে থাকার সংবাদ দেন স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠান। ধারণা করা হচ্ছে, সকালে সড়ক দুর্ঘটনায় মারা যেতে পারেন।

স্থানীয়রা জানান, নিহত ওই ব্যক্তি এই এলাকার না, তবে মানসিক ভারসাম্যহীন অবস্থায় তাকে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে দেখা গেছে।

শিবপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাব্বির ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।