ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে এরা দু’জন খালা-ভাগনী।
মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন কনিকাড়া গ্রামের তাজুল ইসলামের মেয়ে সায়মা ও কসবা উপজেলার কুড়ি গ্রামের ইব্রাহিম মিয়ার মেয়ে ইলমা বেগম।
নিহত সায়মার মা জুহেরা বেগম জানান, দুপুরে ইলমা (৬) ও তার খালা সায়মা (১২) বাড়ির পাশ্ববর্তী পুকুরে গোসল করতে গিয়ে ইলমা পানিতে পড়ে ডুবে যায়। তাকে বাঁচাতে সায়মাও পানিতে লাফ দেয়। সাঁতার না জানার কারণে তারা তীরে আসতে পারেনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম বলেন, কোনো অভিযোগ না থাকায় এবং পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধির লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পানিতে ডুবে মারা যাওয়া দু’টি শিশুর লাশ তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।



