ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরের চকবাজার নামক স্থানে দু’টি সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আব্দুল আজিজ (৫০) নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় দয়ামীর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি উপজেলার উমরপুর ইউনিয়নের মাটিহানী গ্রামের বাসিন্দা।

জানা যায়, ওই বাজারস্ত তার কর্মক্ষেত্রে যাওয়ার সময় একটি সিএনজি অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর অপর একটি সিএনজি অটোরিক্শা তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।

সিলেট তামাবিল হাই ওয়ে পুলিশের ওসিকে কল দিলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। সেখানকার টিমকে আমি অবহিত করছি।