হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদরাসার অধ্যক্ষ মো: শাহাবুদ্দিনের বেতন ভাতা সাময়িক স্থগিত করা হয়েছে। প্রাতিষ্ঠানিক দায়িত্ব ও কর্তব্যে অবহেলা এবং দুর্নীতির কারণে তার বিরুদ্ধে সাময়িক এ ব্যবস্থা নেয়া হয়েছে।
জানা যায়, মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন এ মাদরাসার অবসরপ্রাপ্ত সহকারী লাইব্রেরিয়ান আবদুল জলিলের উচ্চতর বেতন-স্কেল প্রাপ্তির আবেদন গ্রহণে বারবার অনীহা প্রকাশ করছেন। অধ্যক্ষ শাহাবুদ্দিন একটি ফৌজদারি মামলার দণ্ডপ্রাপ্ত আসামি হয়েও তা গোপন করে প্রতিষ্ঠান থেকে বেতন ভাতা উত্তোলন করছেন, যা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ এর ১৮গ ধারার পরিপন্থী। গত বছরের ৪ জুন মাদরাসা শিক্ষা অধিদফতর থেকে এ মর্মে অধ্যক্ষ শাহাবুদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেয়। এ পরিপ্রেক্ষিতে মাদরাসা শিক্ষা অধিদফতর বরাবরে শাহাবুদ্দিন কর্তৃক একটি লিখিত জবাব দাখিল করা হয়। ওই লিখিত জবাবটি অস্পষ্ট ও বিধিসম্মত না হওয়ায় গত ২৬ জুন অধ্যক্ষ সাহাবুদ্দিনকে ব্যক্তিগত শুনানির নির্দেশ দেয়া হয়। অবশেষে, গত ২৬ ডিসেম্বর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ এর ১৮গ ধারা মোতাবেক অধ্যক্ষ বরাবর কেনো বেতন ভাতা স্থগিত করা হবে না মর্মে চূড়ান্তভাবে তাকে অবহিত করা হয়।
মাদরাসা অধ্যক্ষের বেতনভাতা স্থগিত
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদরাসার অধ্যক্ষ মো: শাহাবুদ্দিনের বেতন ভাতা সাময়িক স্থগিত করা হয়েছে। প্রাতিষ্ঠানিক দায়িত্ব ও কর্তব্যে অবহেলা এবং দুর্নীতির কারণে তার বিরুদ্ধে সাময়িক...



