নাটোরে শীতার্ত ৪০০ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে সেনাবাহিনী।

বুধবার সকাল ৯টার দিকে জেলার নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুরে নাটোর টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে বগুড়া সেনানিবাসের ২৬ পদাতিক বিগ্রেডের পক্ষ থেকে এই কম্বল বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করেন ২৬ পদাতিক বিগ্রেডের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মো: রশিদুল ইসলাম এসইউপি, এএফডব্লিউসি, পিএসসি।

এ সময় ১৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেঃ কর্ণেল তানভীর আহমদ সাদী পিএসসিসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেনাবাহিনীর এমন মানবিক কার্যক্রমের প্রশংসা করেছেন কম্বল পাওয়া শীর্তাত মানুষসহ স্থানীয় জনসাধারণ।