দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়ন শাখার সহ-সভাপতি শাহজাহান বাদশাকে বহিষ্কার করা হয়েছে। রূপনারায়ণকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুর রহমান ও সাধারণ সম্পাদক কামাল হোসেন সরকারের স্বাক্ষরিত ৫ জানুয়ারি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শাহজাহান বাদশাকে বাংলাদেশ জাতিয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কা করা হয়।
এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি নূরুল আমিন বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জরিত থাকায় তাকে বহিষ্কার করা হয়েছে বলে রূপনারায়ণকুড়া ইউনিয়ন বিএনপির নেতারা জানিয়েছেন।