সিলেটের গোলাপগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে ১৮০০ পিস ইয়াবা ট্যাবলেট ও চালকসহ তিনজনকে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। আটককৃতরা হলেন জকিগঞ্জ উপজেলার অজরপাড়া গ্রামের মফজ্জিল আলীর ছেলে আতাউর রহমান আতা (৫২), একই উপজেলার পূর্ব লোহার মহল গ্রামের মৃত তছির আলীর ছেলে বেল্লাল আহমদ (৪৩) ও পলাশপুর গ্রামের আব্দুল বারীর ছেলে মাসুদ আহমদ (৪২)। এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা হয়েছে। বুধবার উপজেলা সদর ইউনিয়নের চৌঘরি এলাকার সিলেট-জকিগঞ্জ সড়কে অ্যাম্বুলেন্স তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।
জানা যায়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ উপজেলার গোলাপগঞ্জ সদর ইউনিয়নের চৌঘরি বাজার সংলগ্ন এলাকায় সিলেট-জকিগঞ্জ সড়কে একটি অ্যাম্বুলেন্সে (ঢাকা মেট্রো- চ-৭৪-০১২৩) আটক করে তল্লাশি চালিয়ে ১৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ সময় অ্যাম্বুলেন্স চালকসহ তিনজনকে আটক এবং মাদক বহনকারী অ্যাম্বুলেন্সটি আটক করা হয়।
১৮০০ পিস ইয়াবাসহ তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ওসি মাছুদুল আমিন। তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।