ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের রতœাই স্কুলের হাটে অজ্ঞাত পরিচয় এক বাক-শ্রবণ প্রতিবন্ধী কিশোর (১৪) রয়েছে। এলাকাবাসী তার পরিবারের সন্ধান চেয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার আমজানখোর ইউনিয়নের রতœাই স্কুলের হাটে এক বাক-শ্রবণ প্রতিবন্ধী কিশোর দুই মাস আগে বাজারে বাজারে ঘুরে ক্ষুধা পেলে হোটেলে গিয়ে ইশারায় খাবার চেয়ে নিতো। সন্ধ্যা হলে দোকানের সামনে রাত কাটাত। একপর্যায়ে সে অসুস্থ হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিছুটা সুস্থ হলে স্থানীয়রা তাকে হাসপাতাল থেকে রতœাই স্কুলের হাটে নিয়ে যায়।
১৪ বছর বয়সী এই কিশোর বাক ও শ্রবণ প্রতিবন্ধী হওয়ায় নিজের ঠিকানা বলতে পারে না।
রতœাই স্কুলের হাট এলাকার জনৈক গয়েস পাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে বাক-শ্রবণ প্রতিবন্ধী কিশোরের পরিবারের সন্ধান চেয়ে একটি পোষ্ট দিয়েছেন। পোস্টটি বেশি বেশি শেয়ার করতে তিনি অনুরোধের পাশাপাশি কিশোরটির পরিবারের সন্ধান দিতে তার ব্যবহৃত ০১৭৫৩-৮০৬৯৩২ মোবাইল ফোনে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন।
বর্তমানে বাক-শ্রবণ প্রতিবন্ধী কিশোর রতœাই স্কুলের হাটে রয়েছে।