ময়মনসিংহ নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের নিজ বানাইল গ্রামের মেসার্স আকন্দ এগ্রো ফার্ম থেকে একটি লাল রঙের বিদেশী শাহিওয়াল ষাঁড় চুরি হয়েছে। ষাঁড়টির বাজারমূল্য এক লাখ ৭০ হাজার টাকা হবে।
ফার্মের মালিক আব্দুল্লাহ আল মামুনের সাথে কথা বলে জানা যায়, শনিবার রাত ১২টায় আমার চাচাতো ভাই ফরিদ আকন্দ আমার ফার্মের গরুগুলোকে দানা-পানি খাইয়ে দরজা লাগিয়ে চলে যান। পরে রাত সাড়ে ৩টার দিকে আমার ফার্ম থেকে একটি ষাঁড় গরু কে বা কারা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় এলাকার মানুষ সাক্ষী। এলাকার গণ্যমান্য লোকজনকে জানিয়ে থানায় ১৪ তারিখ ফরিদ আকন্দ বাদি হয়ে একটি মামলা করে।
নান্দাইলে গরু চুরি
ময়মনসিংহ নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের নিজ বানাইল গ্রামের মেসার্স আকন্দ এগ্রো ফার্ম থেকে একটি লাল রঙের বিদেশী শাহিওয়াল ষাঁড় চুরি হয়েছে। ষাঁড়টির বাজারমূল্য এক লাখ...



