হবিগঞ্জের চুনারুঘাটের উবাহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজ ঠাকুরের বাসায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এসময় ৪০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে।
রোববার ভোররাতে উপজেলার উবাহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরীর বাড়িতে এই ডাকাতি হয়।
জানা যায়, ভোররাত ৩টার দিকে একদল মুখোশধারী দুর্বৃত্ত রান্নাঘরের দরজা কেটে ঘরে প্রবেশ করে। এরপর চেয়ারম্যানের দুই ভাই এনায়েত চৌধুরী ও এমরান চৌধুরীসহ পরিবারের অন্যান্যদের বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে লুটতরাজ চালায়। এ সময় চেয়ারম্যান এজাজ ঠাকুর বাড়িতে ছিলেন না। ডাকাতরা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার, ১০ থেকে ১২টি দামি মোবাইল ফোনসহ ৪০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
চুনারুঘাট থানা পুলিশের ওসি হিল্লোল রায় বলেন, সকালে হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
চুনারুঘাটে চেয়ারম্যান বাড়িতে ডাকাতি ৪০ লাখ টাকার মালামাল লুট
হবিগঞ্জের চুনারুঘাটের উবাহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজ ঠাকুরের বাসায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এসময় ৪০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা। এ ঘটনায় এলাকায়...



