রংপুরের পীরগাছায় উপজেলায় শৈত্যপ্রবাহে জেঁকে বসেছে শীত। রাত বাড়ার সাথে সাথে ঘনকুয়াশায় পথঘাট ঢেকে যাচ্ছে, যা থাকছে পরদিন দুপুর পর্যন্ত। এছাড়া মধ্যরাতে গুঁড়ি-গুঁড়ি বৃষ্টির মতো শিশির ঝরতে থাকে। আর দিনে হাঁড় কাঁপানো ঠান্ডায় জীবন-জীবিকা থমকে গেছে। সোমবার মোবাইল এ্যাপসের মাধ্যমে জানাগেছে সকাল ৯টা ০৫ মিনিটে রংপুরে ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।
তীব্র শীতে খেটে খাওয়া অনেক শ্রমিক কাজে যাননি। এছাড়া বিশেষ প্রয়োজন ছাড়া শহরের মানুষও ঘর থেকে বের হচ্ছে না। শীত নিবারনে
খড়-কুটা জ্বালিয়ে অনেককে আগুন পোহাতে দেখা গেছে। তীব্র ঠান্ডায় শিশু ও বৃদ্ধদের নিউমোনিয়া, অ্যাজমা, হাঁপানি ও ডায়রিয়াসহ শীতজনিত রোগ বেড়েছে। বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পীরগাছা হাসপাতালে বৃদ্ধ ও শিশু মিলে ২৫ জন ভর্তি হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শরিফুল ইসলাম। এছাড়াও রংপুর শহরের বিভিন্ন হাসপাতালে, ক্লিনিকে ভর্তি হয়েছে বিভিন্ন বয়সী মানুষ। এদিকে স্বপ্নছুই ইয়ুথ ফাউন্ডেশ উপজেলার ছাওলা ইউনিয়নের শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে।