সিলেটের গোলাপগঞ্জের মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার ও গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া (৮০) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল মঙ্গলবার সিলেট নগরীর টিলাগড়স্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। তিনি উপজেলার ১নং বাঘা ইউনিয়নের বাঘা পরগনাবাজার উত্তরগাঁও বড়বাড়ি গ্রামের হাজী নছির উদ্দিনের ছেলে। মুক্তিযোদ্ধা তোতা মিয়া দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
তোতা মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক রফিক মিয়া, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, বাঘা ইউপি চেয়ারম্যান আব্দুস ছামাদ গোলাপগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি সাংবাদিক আব্দুল আহাদ প্রমুখ।



