মানিকগঞ্জের সিংগাইরে হ্যালোবাইকের (অটোবাইক) চাকায় পিষ্ট হয়ে তামিম (৫) নামের এক শিশু নিহত হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের বাইমাইল (আমতলা) নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তামিম ওই এলাকার মো: শামীম হোসেনের ছেলে।

জানা যায়, তামিম বাড়ির পাশে কালিয়াকৈর-বাইমাইল সড়কের আমতলা নামক স্থানে অন্য শিশুদের সাথে খেলা করছিল। খেলার একপর্যায় রাস্তায় দৌড়ে গেলে কালিয়াকৈর থেকে ছেড়ে আসা একটি হ্যালোবাইক তার ওপর উঠে গেলে চাকায় পিষ্ট হয় সে। স্থানীয়রা তাকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জিয়ারুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।’