সিরাজগঞ্জের রায়গঞ্জে মোটরসাইকেল ও লেগুনার মুখোমুখি সংর্ঘষে বাংলাদেশ ইসলামী ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন।
বুধবার সকাল ৯টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেরাজুল ইসলাম উপজেলার ঘুড়কা ইউনিয়নের চকগোবিন্দপুর গ্রামের মরহুম আব্দুর রহিমের ছেলে এবং ইসলামী ব্যাংক উল্লাপাড়া বাঞ্চের সিনিয়র অফিসার। তার বয়স ৩৮ থেকে ৪০ বছর।
জানা গেছে, ব্যাংকে যাওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন সেরাজুল। পথে ঢাকা-বগুড়া মহাসড়কের নাহার ফিড মিলের সামনে লেগুনা ও মোটরসাইকেল সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ ওয়াদুদ বলেন, ‘বিষটি আমার জানা নেই। জেনে জানানো হবে।’



