নরসিংদীর বেলাব উপজেলার মরজাল-পোড়াদিয়া সড়কের গাংকুরপাড়া মারকাস মসজিদ সংলগ্ন মাঠে আজ বৃহস্পতিবার ফজর নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হচ্ছে তিন দিনব্যাপী তালিমে জিকিরের জেলা ইজতেমা। শনিবার সকালে আখেরি মুনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে এ ইজতেমার। বুধবার সকাল থেকেই দেশের নানা প্রান্ত থেকে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি জড়ো হচ্ছেন ইজতেমা ময়দানে। তাদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়াও কাজ করছে কয়েক শ’ সদস্যের স্বেচ্ছাসেবক দল। ঢাকার কাকরাইল মসজিদের ১০ জনের একটি প্রতিনিধিদলে এসে আলোচনা সাপেক্ষ আখেরি মুনাজাত পরিচালনা করবেন। এ ছাড়া বয়ান করবেন ভারত ও ইন্দোনেশিয়াসহ দেশ-বিদেশ থেকে আসা বরেণ্য আলেম ওলামারা। তালিমের মাধ্যমে মানুষের আত্মিক উন্নতি ঘটিয়ে আত্মশুদ্ধির ব্যবস্থা করে মহাসষ্ট্রার সান্নিধ্য লাভ করাই এ ইজমেতার প্রধান লক্ষ্য বলে জানান আয়োজকরা।
বেলাবতে ৩ দিনব্যাপী জেলা ইজতেমা শুরু
নরসিংদীর বেলাব উপজেলার মরজাল-পোড়াদিয়া সড়কের গাংকুরপাড়া মারকাস মসজিদ সংলগ্ন মাঠে আজ বৃহস্পতিবার ফজর নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হচ্ছে তিন দিনব্যাপী তালিমে জিকিরের...



