কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস)’ কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৪ এর নির্বাচন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার নির্বাচন শেষে বিকেল ৩টায় সাংবাদিক সমিতির অফিস কক্ষে ফলাফল ঘোষণা করেন লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস। এ সময় আরো উপস্থিত ছিলেন ফার্মেসি বিভাগের প্রভাষক মো: কামরুল ইসলাম।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মানবকণ্ঠ ও দ্যা ডেইলি ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জুবায়ের রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক যুগান্তর পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাঈদ হাসান।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোহাম্মদ শাহীন আলম (দৈনিক শেয়ার বিজ), যুগ্ম-সাধারণ সম্পাদক নাঈমুর রহমান রিজভী (দেশ রুপান্তর), অর্থ-সম্পাদক মুরাদুল মুস্তাকিম মুরাদ (বাংলাভিশন-অনলাইন), দফতর সম্পাদক আবু শামা (দৈনিক কালবেলা), তথ্য ও পাঠাগার সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ মাসাবিহ (দৈনিক আমার বার্তা), কার্যনির্বাহী রকিবুল হাসান (দৈনিক ভোরের ডাক) এবং হাসান আল মাহমুদ (আমাদের নতুন সময়)।
উল্লেখ্য, নতুন এ কমিটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নবম কার্যনির্বাহী কমিটি। আগামী এক বছর এ কমিটি দায়িত্ব পালন করবে।



