নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের দত্তেরগাও ভিটিপাড়া গ্রামে ফসলী জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান রাসেল এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
স্থানীয় লোকজন জানান, দীর্ঘ দিন ধরে তাদের এলাকায় ফসলী জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। উপজেলার দত্তেরগাও ভিটি পড়া গ্রামের একরামুল হক খান (৫৫) তার জমি থেকে প্রতিদিনের মতো আজো বালু উত্তোলন করছিল।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার ভুমি মাহমুদুল হাসান রাসেল মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় শিবপুর মডেল থানার পুলিশ উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার ভুমি মাহমুদুল হাসান রাসেল জানান, ফসলী জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।



