ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৃথক দুটি ঘটনায় দুটি লাশ উদ্ধার করেছে নবীনগর থানার পুলিশ।
শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের আশরাফপুর গ্রামে কৃষি জমি থেকে ফাঁস লাগানো অবস্থায় সাদ্দাম হোসেন (৩৫) নামে এক অটোরিকশাচালকের লাশ ও নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের ব্রাহ্মণহাতা গ্রামের রবিউল্লাহর স্ত্রী নিলুফা আক্তার (২১) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত সাদ্দাম হোসেন উপজেলার বিদ্যাকুট গ্রামের আব্দুল সাত্তার মিয়ার ছেলে।
অপরজন নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের ব্রাহ্মণহাতা গ্রামের রবিউল্লাহর স্ত্রী নিলুফা আক্তার (২১)।
জানা যায়, নিজের বাড়ি ঘর না থাকায় বিয়ের পর থেকে কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামে শশুর বাড়িতে বসবাস করতেন এবং অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন। পাঁচ বছরের এক মেয়ে ও চার বছরের এক ছেলে সন্তান রয়েছে। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি।
পরিবারের সদস্যরা জানান, বৃহস্সপতিবার কালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আজ সকালে তার লাশ পেয়েছি।
অপরদিকে একই দিনে শুক্রবার সকালে নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের ব্রাহ্মণহাতা গ্রামের রবিউল্লাহর স্ত্রী এক সন্তানের মা নিলুফা আক্তার (২১) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। সে ব্রাহ্মণহাতা গ্রামের মজিবুর রহমানের মেয়ে।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের জেরে এমনটা ঘটেছে। আবার অনেকে মনে করছেন ওই নারীকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কৃষি জমি থেকে তারলাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে এবং ব্রাহ্মণহাতা থেকে উদ্ধার হওয়া গৃহবধূর লাশও ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। দুটি লাশ উদ্ধারের ঘটনায় পৃথক পৃথকভাবে মামলার প্রস্তুতি চলছে।



