আমতলী রিপোর্টার্স ইউনিটির বার্ষিক সাধারণ সভায় এক বছর মেয়াদে কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল ১০টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হায়াতুজ্জামান মিরাজ ও সভা পরিচালনা করেন মো: হানিফ মিয়া।
দ্বিতীয় সেশনে বিকাল ৩টায় অনুষ্ঠিত নির্বাচনে দৈনিক ইনকিলাব সংবাদদাতা তালুকদার মো: কামালকে সভাপতি ও দৈনিক সৈকত সংবাদের আমতলী প্রতিনিধি অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক বাচ্চুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি জিয়া উদ্দিন সিদ্দিকি, যুগ্ম সম্পাদক পারভেজ শাহরিয়ার, অর্থ ও দফতর সম্পাদক মো: হানিফ মিয়া, প্রচার ও তথ্য সম্পাদক মো: ইউসুফ আলী (দৈনিক নয়াদিগন্ত), নির্বাহী সদস্য খান মতিয়ার রহমান, মো: হারুন-অর রশিদ ও হায়াতুজ্জামান মিরাজ। নির্বাচন পরিচালনা করেন খান মতিয়ার রহমান ও মুনশি আনোয়ার।



