বরগুনার বেতাগী প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৯ টায় গ্রামীণ ব্যাংক সড়কের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের ২০২৪ নির্বাচন প্রক্রিয়ায় এ কমিটি গঠন করা হয়।
প্রেসক্লাবের নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে 'কালের কণ্ঠ'র উপজেলা প্রতিনিধি স্বপন কুমার ঢালীকে সভাপতি ও দৈনিক প্রতিদিনের সংবাদ এর উপজেলা প্রতিনিধি নিজাম উদ্দিন স্বাধীনকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন দৈনিক নয়া দিগন্ত'র উপজেলা সংবাদদাতা আলহাজ্ব কামাল হোসেন খান।



