ডেনিম কারখানার শ্রমিকদের বকেয়া বেতনের অজুহাতে হঠাৎ মহাসড়ক অবরোধ করার ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের মাত্র চার দিন আগে চান্দিনার ডেনিম প্রসেসিং প্ল্যান্টের শ্রমিকরা হঠাৎ বেলাশহর এলাকায় প্রায় তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখায় দেশজুড়ে নানা আলোচনা-সমালোচনা হয়। বেশ বেকায়দায় পড়ে হাজার হাজার মানুষ।
তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনের হস্তক্ষেপে বেতনভাতা পরিশোধের আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নিলেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয় সংশ্লিষ্ট মহলে। শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে বিষয়টি সমাধানকল্পে ব্যবস্থা নেয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর।
সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় চান্দিনার বেলাশহর এলাকার ডেনিম প্রসেসিং প্ল্যান্টে আসেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের কর্মকর্তারা। চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাবের মোহাম্মদ সোয়াইবের উপস্থিতিতে শ্রমিকদের বেতনভাতা নিশ্চিত করেন তারা।
ওই সময় উপস্থিত ছিলেন শ্রম মন্ত্রণালয়ের উপমহাপরিদর্শক (ডিআইজি) ইঞ্জিনিয়ার এম এম মামুন-অর-রশিদ, শ্রম পরিদর্শক মো: কামরুল হোসেন।
শ্রমিকদের উদ্দেশে ইঞ্জিনিয়ার এম এম মামুন-অর-রশিদ বলেন, এখন থেকে মাস শেষ হওয়ার সাত কর্মদিবসের মধ্যেই আপনাদের ন্যায্য বেতন পাবেন। তবে আপনাদেরও মালিক পক্ষের সুবিধা অসুবিধা দেখতে হবে। আপনারা কোনো অবস্থাতেই কারো দ্বারা প্রভাবিত হয়ে আবার আর কখনো মহাসড়কে অবরোধের চিন্তা করবেন না। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বাংলাদেশের লাইফ লাইন। সেই মহাসড়ক অবরোধ করার অধিকার কারও নেই। যথাসময়ে যদি তারা (ডেনিম) বেতন দিতে না পারে তাহলে আমরা ব্যবস্থা নিরো।
নির্ধারিত সময়ে ডেনিম শ্রমিকদের বেতনভাতা নিশ্চিত করল কলকারখানা অধিদফতর
ডেনিম কারখানার শ্রমিকদের বকেয়া বেতনের অজুহাতে হঠাৎ মহাসড়ক অবরোধ করার ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের মাত্র চার দিন আগে চান্দিনার...



