গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভয়ঙ্কর মাদক ক্রিস্টাল মেথ (আইস) ও ইয়াবাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌরসভার ৪ নং ওয়ার্ডে আতিয়ার ফরাজীর বাড়ি থেকে এক গ্রাম আইসসহ হিরণ গ্রামের আজগর শেখের ছেলে একাধিক মাদক মামলার আসামি আল আমিন শেখকে হাতেনাতে গ্রেফতার করা হয়। অন্যদিকে একই রাতে ১ নং ওয়ার্ডে ডহরপাড়া গ্রামের সাজেদা ফাউন্ডেশনসংলগ্ন সড়ক থেকে ১০ পিস ইয়াবাসহ সিকির বাজার গ্রামের মোক্তার খলিফার ছেলে মাদক কারবারী পিয়াল খলিফাকে গ্রেফতার করা হয়।